প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরে ও নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গোদাগাড়ী পৌর এলাকার শিবসাগর ও সারাংপুর এলাকায় গতকাল শুক্রবার এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১০) এবং শিবসাগর গ্রামের নাজমুল হকের ছেলে রিফাত হোসেন (১২)। নাহিদ স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। আর রিফাত পড়ত ষষ্ঠ শ্রেণিতে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ।