দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে। মোগলহাটের দুরাকুটি গ্রামে গত মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে দুরাকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাহিন উদ্দিন (২) ও তার চাচাতো ভাই আবদুল মান্নানের ছেলে নাফিজ উদ্দিন (৩। চারজন এলাকাবাসী বলেন, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি নর্দমায় পড়ে যায় মাহিন ও নাফিজ। কিছুক্ষণ পর ঘটনাটি জানতে পেরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আজমল হক বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মারা গেছে।