দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার মদন পৌর শহরে গতকাল বুধবার পুকুরের পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। এরা হলো পৌর শহরের জাহাঙ্গীরপুর দেওয়ানবাজার এলাকার ইসমাইল মিয়ার ছেলে সাকিব মিয়া (৩) ও একই এলাকার কালা মিয়ার ছেলে সাকিবুল হাসান (৪)। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সাকিব ও সাকিবুল বেলা সাড়ে ১১টার দিকে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশে থাকা ছোট পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ওই পুকুর থেকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।