দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারিয়াট গ্রামে গতকাল রোববার পানিতে ডুবে অদ্রিতা (৩) ও অর্প (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, অদ্রিতা পারিয়াট গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ও অর্প একই গ্রামের এমদাদুল হকের ছেলে। তারা সারাক্ষণ একসঙ্গে খেলা করত। গতকাল বিকেলে তারা একসঙ্গে পুকুরের পাড়ে খেলছিল। হঠাৎ দুজনই পানিতে পড়ে যায়। পরে ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার।