দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভৈরবনগর গ্রামে পানিতে ডুবে মারিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার ভৈরবনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। শিশুটির বাবা জানান, তিনি ও তাঁর স্ত্রী বাড়ির পাশে ধানখেতে কাজ করছিলেন। তাঁদের অজান্তে মারিয়া পুকুরে পড়ে মারা যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এদিকে গতকাল সকাল নয়টার দিকে গোপালগঞ্জে আশফিক হাসান (৪) নামের এক শিশু সবার অজান্তে বাড়ির পাশে খালে পড়ে মারা যায়। সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আশফিক ওই এলাকার মো. আলমগীর শেখের ছেলে।