দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্যারাবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো উপজেলার চক গোয়াস গ্রামের তৃপ্তি (১১) ও একই গ্রামের পুষ্পিতা (১৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী প্যারাবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম নামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। দুপুরে সেখানে তারা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে প্রথমে তৃপ্তি পানিতে তলিয়ে যায়। এ সময় পুষ্পিতা তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে সেও ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তৃপ্তি ও পুষ্পিতা পরস্পর মামাতো-ফুপাতো বোন। নাটোর প্রতিনিধি|