দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে সাপের কামড়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামে এ ঘটনা ঘটে। মৃত ভাইবোন হলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাজমা বেগম (১০) ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাহারুল (৭)। তারা দুজনই পাটগ্রাম দাখিল মাদ্রাসায় পড়াশোনা করত। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুজনে ঘুমিয়ে ছিল। এ অবস্থায় তাদের সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়।