দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো শ্রীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে পলক (৬) ও কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নের মিরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে চয়ন (৬)। দুজনই পরস্পরের আত্মীয়। কামাল হোসেন বলেন, বিকেল চারটার দিকে দুই শিশু শ্রীপুর মসজিদের পাশে খেলা করছিল। এ সময় পা ফসকে গভীর খাদে পড়ে যায় পলক। তাকে তুলতে গিয়ে চয়নও পড়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে গ্রামবাসী দুজনের মৃতদেহ উদ্ধার করে।