দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কয়রাকান্দা গ্রামের আল শামীম সুমনের ছেলে মুত্তাকিম বিল্লাহ (৮) বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যাঙের খেলা দেখার সময় ডোবায় পড়ে যায়। অপরদিকে রশিদপুর গ্রামের মুরাদ হোসেনের এক বছর দুই মাস বয়সী মেয়ে পুষ্প হামাগুড়ি দিয়ে গতকাল শুক্রবার সকালে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তার মা ঘুমাচ্ছিলেন।  ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি