দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার সোনাকান্দা চৌধুরীপাড়া ও দিঘলদী এলাকায় এ দুটি ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো সাবিম (১) ও আবির (৪)। আবির বাড়ির সামনে পুকুরে পড়ে মারা যায়। মার্বেল নিয়ে খেলা করার সময় সাবিম তিনটি মার্বেল গিলে ফেলে। এতে শ্বাসরুদ্ধ হয়ে সে অচেতন হয়ে পড়ে। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।