প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে সিনথিয়া আক্তার (৩) ও মিতু আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিনথিয়া উপজেলার নাছিরাবাদ গ্রামের আবদুল মান্নানের মেয়ে ও মিতু বিল্লাল মিয়ার মেয়ে। দুপুরে সিনথিয়া ও মিতু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের পুকুর থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।