প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল চারটায় মন্দুক গ্রামের আবু সাঈদের মেয়ে তানজিলা আক্তার (৭) ও দিনমজুর ইসমাইল হোসেনের মেয়ে ইভা আক্তার (৬) নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাননি। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় একই গ্রামের মনু মিয়ার স্ত্রী পুকুরে তানজিলা ও ইভা আক্তারের লাশ ভাসতে দেখে চিত্কার দেন। এ সময় বাড়ির লোকজন এসে তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করে।