দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী ও কদমতলীতে গতকাল সোমবার দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মা-বাবার সঙ্গে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকত আরিফ (৫)। গতকাল বিকেলে বাসার পাশে নির্মাণাধীন একটি ভবনে খেলছিল সে। এ সময় ভবনটির রিজার্ভ পানির ট্যাংকে পড়ে মারা যায় আরিফ। এদিকে কদমতলীর মুরাদপুরে নদী (৭) নামের এক শিশুর অপমৃত্যু ঘটেছে। মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, টেলিভিশনে একটি অনুষ্ঠান দেখতে না দেওয়ায় বেলা ১১টায় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় নদী। বাবা-মায়ের ধারণা ছিল, সে ঘুমিয়েছে। বিকেল পাঁচটার দিকে দরজা খুলে নদীকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।