দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো নৈকাটি গ্রামের শফিকুল গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী (৬) ও হরিপদ মণ্ডলের মেয়ে ফাল্গুনি মণ্ডল (৭)। হরিপদ মণ্ডল বলেন, সকাল ১০টার দিকে শফিকুল গাজীর পুকুরে গোসল করার সময় ওই দুজন ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে জাল দিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। রবিউল ও ফাল্গুনি স্থানীয় আহসানিয়া মিশন বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, এ ঘটনা কেউ তাঁদের জানায়নি।