দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গতকাল রোববার পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। তারা হলো উপজেলার মুক্তারবস্তি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) ও মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)। স্থানীয় ব্যক্তিরা বলেন, বিকেল পাঁচটার দিকে চার শিশু পুকুরে গোসল করতে নামে। এ সময় দুই শিশু পানিতে তলিয়ে গেলে অন্য দুই শিশুর চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুকুর থেকে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে। রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।