প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের আবদুল মান্নানের মেয়ে মারিয়া (৭) ও আবুল কালামের মেয়ে তানহা (৮)। বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ বলেন, দুপুরে মারিয়া ও তানহা বাড়িতে খেলছিল। এরই ফাঁকে বাড়ির পাশের বিলে গোসল করতে নেমে তারা ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে বিল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।