প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদরে গতকাল শুক্রবার পুকুরের পানিতে ডুবে এক প্রতিবন্ধীসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই দুই শিশু হলো পৌরসভা এলাকার ডোকরোপাড়া মহল্লার আশরাফুল ইসলামের বাক্ ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মো. মানিক (১৩) এবং জালাসী মহল্লার মফিজুল ইসলামের দেড় বছরের শিশু মো. রুহান। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রুহান বড় ভাইয়ের পেছন পেছন বাড়ির পাশে একটি পুকুরের কাছে যায়। কিন্তু কখন রুহান পুকুরে পড়ে যায়, তা বুঝতে পারেনি বড় ভাই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার লাশ ভেসে ওঠে। এ ছাড়া মানিক দুপুরে বাড়ির আশপাশে প্রতিদিনের মতো একাই খেলা করছিল। একপর্যায়ে সে পুকুরে নেমে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তার লাশ উদ্ধার করেন।