দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল সোমবার উপজেলার চর রামনিয়াসা গ্রামের জরিনা (২) ও চর কলাকাটা গ্রামের আদুরী (৩) নামের দুই শিশু নিউমোনিয়ায় ভুগে মারা গেছে। গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত ১৫০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, শীতের প্রকোপ বাড়ায় শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। l উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি