দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকার জালাল মিয়ার ছেলে মিশু মিয়া (৪) ও বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামের ইমাম হাসানের মেয়ে সুমাইয়া আক্তার (১)। মিশু মিয়া গতকাল বিকেলে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। সকাল ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলা বাঘবেড় গ্রামের সুমাইয়া আক্তার বাড়ির উঠানে বসা ছিল। একসময় সে হামাগুড়ি দিয়ে উঠানের পাশের খালে পড়ে যায়। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রফিকুল ইসলাম পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।