প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের পানবাজার এলাকায় ঘাঘট নদে গোসল করতে নেমে গতকাল বৃহস্পতিবার দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নগরের সিও বাজারের বড় মসজিদ এলাকার মনিরুল ইসলামের ছেলে রাব্বি (১২) ও একই এলাকার মফিজুল ইসলামে ছেলে রূপম (১২)। তারা রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল বলে থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানিয়েছেন। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, রাব্বি ও রূপম ঘাঘট নদে বিকেলে গোসল করতে নামে। একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা দুজনই নদে ডুবে যায়। আধা ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়।