দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পুকুরে ডুবে রিয়া আক্তার (১২) ও নাহিদা সুলতানা (১৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে রিয়া চাঁদপুর সদর উপজেলার দাসাদী এলাকার ফজলুর হক আখন্দ ও নাহিদা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের নান্নু মিজির মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রিয়াদের বাড়িতে বেড়াতে যায় নাহিদা। গতকাল সকালে তারা বাড়ির পুকুরে গোসল করতে নামলে নাহিদা পানিতে তলিয়ে যায়। নাহিদাকে বাঁচাতে গিয়ে রিয়াও ডুবে যায়।