প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে গত শনিবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ওই গ্রামের ফারুক হোসেনের মেয়ে রিয়া আক্তার (৮) ও আশরাফ হোসেনের মেয়ে আশা মণি (৭)। তারা আপন চাচাতো বোন। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিশু দুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার সময় তারা বাড়ির পাশের ওই পুকুরে পড়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করেন। কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নীলফামারী প্রতিনিধি