দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত রোববার বিকেলে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরপুর গ্রামের বনশাহ্ পাড়ায় এ ঘটনা ঘটে। গ্রামবাসী বলেন, পাড়ার মহিরাম চন্দ্র রায়ের ছেলে লিটন চন্দ্র রায় (৫) ও হরেন চন্দ্র রায়ের ছেলে নিতু চন্দ্র রায় (৫) বাড়ির পাশে খেলছিল। পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিভাবকেরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশীরা বাড়ির পাশে পুকুরে জাল ফেলে দুই শিশুর লাশ উদ্ধার করে। নিহত লিটনের বাবা মহিরাম বলেন, লিটন ও নিতুর জন্মও একই দিনে হয়েছিল। চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।