দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের রবার্টসনগঞ্জ এলাকায় দেয়ালচাপায় দুই শিশু মারা গেছে। তারা হলো স্থানীয় রুহুল আমিনের ছেলে শাহরিয়ার অর্ণব (৭) ও বাপ্পি মিয়ার ছেলে আয়াত আলী (৫)। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত একটি ভবনের জরাজীর্ণ দেয়ালের পাশে শিশু দুটি খেলছিল। এ সময় দেয়াল ধসে তারা চাপা পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আয়াতের গতকাল ছিল জন্মদিন। কিন্তু সব আয়োজন কান্নায় ভেসে গেছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।