দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে পৃথক ঘটনায় দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মোহাম্মদপুরের বছিলা সড়কে বাসের ধাক্কায় অরিফুর রহমান নামে সাত বছরের এক শিশু এবং কামরাঙ্গীরচরে পানিতে ডুবে রাব্বি (৯) নামে এক স্কুলছাত্র মারা গেছে।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বছিলা সেতু সড়কে বেপরোয়াগতির একটি মিনিবাস আরিফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আরিফ ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।