দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার আহম্মদপুর গ্রামে গতকাল বুধবার পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪) ও মোজাম্মেল হোসেনের ছেলে জুম্মন মিয়া (৩) গতকাল বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির খানিকটা পূর্ব দিকে ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।