দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার তারাবো রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুকুরপাড়ে গতকাল রোববার দুপুরে খেলতে গিয়েছিল শিশুরা। একপর্যায়ে পুকুরে পড়ে তলিয়ে যায় স্থানীয় বাক্কা মিয়ার ছেলে মাসুম মিয়া (১০) ও জাকির মোল্লার মেয়ে সাদিয়া আক্তার (৯)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। দুটি শিশুই চতুর্থ শ্রেণীতে পড়ত। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি।