দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রৌহা গ্রামে গতকাল রোববার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো: রৌহা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তামিম (২) ও প্রতিবেশী আরফান আলীর ছেলে পাপ্পু (৩)। স্থানীয় ও পারিবারিক সূত্রের ভাষ্যমতে, গতকাল সকাল আটটার দিকে তোফাজ্জলের বাড়ির আঙিনায় শিশু তামিম ও পাপ্পু খেলা করছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা ওই দুই শিশুকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে দেখতে পায়।