দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শীতজনিত রোগে দুই শিশুর মৃত্যু হয়েছে। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, গত শুক্রবার উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের চাঁদ মিয়ার এক মাসের মেয়ে শাহাজাদী বেগম এবং গত মঙ্গলবার উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি গ্রামের ফুল মিয়ার পাঁচ মাসের মেয়ে মাশিয়া বেগম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। গত মঙ্গলবার দুজনেরই মৃত্যু হয়।