দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার বড়ালিদহ গ্রামে গতকাল বুধবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো গ্রামের বিপ্লব শেখের মেয়ে চাঁদনী এবং জামাল শেখের ছেলে তামিম। এরা সম্পর্কে চাচাতো ভাইবোন এবং বয়স প্রায় চার বছর। পরিবার সূত্রে জানা গেছে, চাঁদনী ও তামিম বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল। সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।  মাগুরা প্রতিনিধি।