দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নে শীতজনিত রোগে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের বউবাজার এলাকার সুজন মিঞার ছেলে আলিফ (চার মাস) ও একই এলাকার ফারুকের মেয়ে বেবী (ছয় মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোস্তাকুর রহমান জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আলিফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও বেবী বাড়িতে মারা গেছে।  নীলফামারী প্রতিনিধি