দুই শিশুরমৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলায় গতকাল রোববার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুরা হলো রাজীব সমাদ্দারের ছেলে দুর্জয় (৭) ও হারুন-অর-রশিদের ছেলে আবির হোসেন (৪)। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্জয় ও আবিরের পরিবার একই বাড়িতে থাকে। গতকাল রোববার বেলা ১১টায় তারা বাড়ির পুকুর পাড়ে খেলতে যায়। দুপুর ১২টার দিকে ঘরে ফিরে না আসায় তাদের খোঁজ করা হয়। কোথাও না পেয়ে বাড়ির লোকজন পুকুরে তল্লাশি চালায়। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।