দুই শিশুসন্তানসহ মা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ফারহানা খানম দুই শিশুসন্তানসহ রাজশাহীতে শ্বশুরবাড়ির উদ্দেশে কুষ্টিয়ার মিরপুরে বাবার বাড়ি থেকে ১ মার্চ বের হন। এর পর থেকে তারা নিখোঁজ রয়েছে। তাঁর সঙ্গে ছিল ছেলে সায়েম সাজেদ ওরফে সৃষ্টি (১৩) ও মেয়ে সায়মা মাহজাবিন ওরফে এমা (৬)। এ ব্যাপারে ফারহানা খানমের ছোট ভাই মানিক খান মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ফারহানার স্বামী এনামুল হকের বাড়ি রাজশাহী নগরের নতুন বুধপাড়া এলাকায়। তিনি বিজিবির ল্যান্স নায়েক পদে বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে কর্মরত রয়েছেন। তাঁদের ১৪ বছর আগে বিয়ে হয়। এনামুল হক জানান, গত এক বছরে তিনবার বদলি হওয়ার কারণে তিনি স্ত্রী ও সন্তানদের কুষ্টিয়ায় শ্বশুরবাড়িতে রেখেছিলেন।মুঠোফোনে যোগাযোগ করা হলে ফারহানার ভাই হাসানুল হক ওরফে তাপস বলেন, ফারাহানা শ্বশুরের অসুখের খবর পেয়ে রাজশাহীতে যাওয়ার কথা বলে দুই সন্তানকে নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে যান। তারপর বিকেলে তাঁর রাজশাহী পৌঁছার কথা ছিল, কিন্তু রাতেও রাজশাহীতে না পৌঁছার খবর শুনে তাঁরা আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁর ছোট ভাই মানিক খান ৬ মার্চ মিরপুর থানায় একটি জিডি করেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান থানায় জিডি দায়ের করার কথা নিশ্চিত করেছেন। এনামুল হক জানান, ঘটনার দিন বিকেল তিনটার দিকে তিনি তাঁর স্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে দুবার রিং হওয়ার পর থেকে তিনি ফোনটি বন্ধ পান।