প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। দিনাজপুরের হাকিমপুর ও নাটোরের লালপুরে গত বুধবার ট্রাকের চাপায় দুই শিশু নিহত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): বকচর এলাকায় গতকাল বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের যাত্রী আনোয়ারা বেগম (৩৫) নিহত ও ৩০ জন আহত হয়।হাকিমপুর (দিনাজপুর): বড় ডাঙ্গাপাড়া গ্রামে বুধবার ভুট্টাবোঝাই ট্রাকের চাপায় এক শিশু নিহত ও অপর তিন শিশু আহত হয়।লালপুর (নাটোর): লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় বুধবার ট্রাকের চাপায় আইরিন সুলতানা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বাবা হাকিম ও মায়ের সামনেই ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়।