দুই শিশুসহ নিহত চারজনের পরিচয় মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে গতকাল বুধবার উদ্ধার করা দুই শিশুসহ চার লাশের কোনো পরিচয় এখনো মেলেনি।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত চারজনের মৃতদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীরের ভাষ্য, ওই বাড়ির আটক হওয়া তত্ত্বাবধায়ক সোহেল মিয়া ও স্থানীয় বাসিন্দা আক্কাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে তিনি জানান।
গতকাল বুধবার সকালে ওই বাড়ি থেকে দুই শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে এঁদের শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ক সোহেল মিয়া ও স্থানীয় বাসিন্দা আক্কাসকে আটক করা হয়।
আরও জানতে পড়ুন