দুই শিশুসহ প্রাণ গেল তিনজনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের সখীপুরে গত সোমবার সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছে। কিশোরগঞ্জ: সাদুল্লারচরে যাত্রীবাহী বাস উল্টে মারা গেছে পিংকি নামে আট মাসের এক শিশু। আহত হয়েছে অর্ধশত। রাত সাড়ে নয়টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের সাদুল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত যাত্রীরা নারা-য়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নেত্রকোনার কলমাকান্দায় ফিরছিল। নিহত শিশুটি কলমাকান্দা গ্রামের বিমল সাহার মেয়ে। একই সময় কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকায় মালবোঝাই ট্রাকের চাপায় মারা গেছেন শিপন (২৫) নামের এক ব্যক্তি।সখীপুর : টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুর বিমানবাহিনী ঘাঁটিতে অবস্থিত বিএফ শাহীন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ফয়সাল (৮) দুপুর দুইটার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে নলুয়া সড়কে একটি যাত্রীবাহী বাস তাকে থাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাবার নাম দেলোয়ার হোসেন।