প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাজ আমদানির ক্ষেত্রে আদালতের নির্দেশ অনুসরণ না করায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমান ও প্রধান রসায়নবিদ মোশাররফ আশরাফের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক আদালত অবমাননার আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শেষে গতকাল রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এ রুল জারি করেন।গত বছরের ১৭ মার্চ এক রায়ে হাইকোর্ট পুরোনো জাহাজের বর্জ্যমুক্তকরণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেন। কিন্তু সমুদ্র পরিবহন অধিদপ্তর পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এমভি বাদরি ও এমটি বিও নামের দুটি জাহাজ আমদানির জন্য অনাপত্তিপত্র দেয়।