দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল নামে একটি ইস্পাত কারখানায় ক্রেনের তার ছিঁড়ে গতকাল রোববার দুই শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. জালালউদ্দীন (২৫) ও মো. আতিক (৩০)। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল সকাল ছয়টার কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার শাহরিয়ার স্টিল মিলে ক্রেন দিয়ে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় তাঁরা নিহত হন।
নিজস্ব প্রতিবেদক