দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে চট্টগ্রামে দুজন নির্মাণশ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকেরা হলেন শান্ত (২২) ও ওমর ফারুক (২৫)।
গতকাল বৃহস্পতিবার নগরের গোলপাহাড় মোড় ও রাউজানে দুর্ঘটনাগুলো ঘটে। শান্তর গ্রামের বাড়ি কক্সবাজার চকরিয়ায় ও ওমর ফারুকের গ্রামের বাড়ি রাউজান বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানিয়েছেন, নগরের গোলপাহাড় মোড়ে সুবর্ণা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে যান শান্ত। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাউজানের রাজাখালী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে যায় ওমর ফারুক। তাঁকেও চমেক হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।