দুই শ্রমিক নিহত আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকসামে একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বাটিয়াভিটা গ্রামে এসএস অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন হলেন মো. আমিনুল ইসলাম (২৫)। তাঁর বাড়ি উপজেলার ঘাঁটার নোয়াগাঁও গ্রামে। তবে নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মুক্তার হোসেন (২৫), ফয়েজ আহম্মদ (২৩), ববিরত (২১), আবদুল বাতেন (৪৮), আবদুল হালিম (৪৫) ও ইমান হোসেনের (২৮) অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা সবাই ওই মিলের শ্রমিক বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে আটটায় আবু ইউসুফ ওরফে বাচ্চুর মালিকানাধীন এসএস অটো রাইস মিলের একটি বয়লার হঠাৎ বিস্ফোরিত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।ওই গ্রামের ইমাম হোসেন জানান, বিস্ফোরিত বয়লারটি প্রায় ৩০০ গজ দূরে আবদুল মান্নানের বাড়ির সামনে একটি ডোবায় গিয়ে পড়ে।