দুই শ্রমিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদ দখল করে মাছের আড়তঘর নির্মাণ করার সময় দুজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত শ্রমিকেরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার নোয়াকাটি গ্রামের কামরুল ইসলাম ও প্রতাপকাটি গ্রামের শিমুল ইসলাম।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবির উদ্দীন বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম কপিলমুনি বাজারসংলগ্ন কপোতাক্ষ নদ এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান। তিনি সেখানে নদের জায়গায় কয়েকজন শ্রমিককে ইমারত নির্মাণের কাজ করতে দেখেন। পরে তিনি ওই দুজনকে গ্রেপ্তার করেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজার আদেশ দেন।
গত বুধবার ‘কপোতাক্ষ দখল করে মাছের আড়ত’ শিরোনামে প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।