প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি দুই নির্মাণশ্রমিককে আটকের ১০ দিন পর গত বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এঁরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার যাদুয়া গ্রামের মাকসুদ খান (২৬) ও সুলতানিয়া গ্রামের আবদুল গণি (২০)। বিজিবি জানায়, অবৈধভাবে ১২ জানুয়ারি হিলি সীমান্ত দিয়ে ভারতে গেলে মাকসুদ ও গণিকে আটক করে বিএসএফ। গতকাল সাতটার দিকে হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করে বিএসএফ।