ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল বৃহস্পতিবার বন্দর ও নৌযান শ্রমিকদের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার হয়েছে। গতকাল স্বাভাবিকভাবে বন্দরের মালামাল ওঠানো-নামানো হয়েছে।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের জের ধরে নৌযান ফেডারেশনের শ্রমিকেরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকেন।বন্দর সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশ কার্গো ভেসেলওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইনের আহ্বানে ওই সমিতির কার্যালয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন আশুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের, কার্গো ভেসেলওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মাস্টার প্রমুখ।বৈঠকে দোষী শ্রমিকেরা ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করলে তাঁদের মধ্যে সমঝোতা হয়।সমঝোতার বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আবদুল কাদের জানান, দুই পক্ষের সমঝোতায় নৌযান ফেডারেশনের শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।