দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার তুরাগ থানাধীন ধৌড় এলাকা ও উত্তরায় দুজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, ধৌড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাজমিস্ত্রির সহকারী শ্রমিক মতিয়ার রহমান (১৮), আর উত্তরায় নির্মাণাধীন হাসপাতাল ভবন থেকে পড়ে মারা যান ওবায়দুল্লাহ (৩০)। মতিয়ারের বাড়ি কুড়িগ্রামের পচাবাটা এলাকার কাচারীপাড়া গ্রামে। ওবায়দুল্লাহর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘাটিয়ালপাড়া গ্রামে।