দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার সকাল নয়টা ও দুপুর ১২টায় ঘটনা দুটি ঘটে। নিহতদের নাম মো. রয়েল (১৮) ও মো. সাইফুল (৩৮)।
রয়েল গাইবান্ধা জেলার পলাশবাড়ীর কুমিদপুর গ্রামের মতলবুর রহমানের ছেলে। আর সাইফুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আবুল বাশার জানান, গতকাল বুধবার সকাল নয়টায় বায়েজিদ থানাধীন রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম কারখানার ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রয়েল। তিনি ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বায়েজিদ থানাধীন অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকার জনৈক সেকান্দারের বাসায় বিদ্যুৎশ্রমিক হিসেবে কাজ করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. সাইফুল। দুপুর ১২টায় চমেক হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।