দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে গত সোমবার একটি পরিত্যক্ত কুয়া পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন লহির উদ্দিন মিস্ত্রির ছেলে মোজাম্মেল হক (৩২) এবং আবদুর রহিমের ছেলে আবদুর রহমান (৩০)। মান্দা থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, কুয়াটি পরিষ্কার করতে ভেতরে ঢুকলে পানিতে তলিয়ে যান মোজাম্মেল। তাঁকে উদ্ধার করতে আবদুর রহমান কুয়ায় নামলে তিনিও তলিয়ে যান। অক্সিজেনের অভাবে তাঁরা মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।