দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত রোববার সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, রোববার রাতে পূর্বাচল উপশহরে এআরকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাত শ্রমিক ট্রাক্টরে করে ফেরার পথে ব্রাহ্মণখালীতে একটি ট্রাক ওই ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ওই সাত শ্রমিক আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সোমবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুমারকান্দা এলাকার সোলায়মান মিয়ার ছেলে মোতাহার মিয়া (২৩) ও একই জেলার বনগ্রাম এলাকার সাইদুল ইসলাম (৪৮) মারা যান।