দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং বাজারের অফিস সড়ক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে গিয়ে গতকাল বুধবার বিদ্যুতের তারে জড়িয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। প্রত্যক্ষদর্শী অন্তত দুজন ব্যবসায়ী জানান, গত কয়েক দিন ধরে বুড়িচং উপজেলার বুড়িচং বাজারের অফিস সড়ক এলাকায় মো. সুমনের মার্কেটের চতুর্থ তলার বর্ধিত অংশের কাজ চলছিল। গতকাল সকাল সাড়ে নয়টায় তিনজন শ্রমিক রশি দিয়ে চতুর্থ তলায় রড তুলছিলেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৪৪ কেভি লাইনের সঙ্গে রড লেগে যায়। এতে তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে লুটিয়ে পড়েন। নিহত ব্যক্তিরা হলেন বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মহসিন মিয়া (২৫) ও একই এলাকার মো. ইউনুছ মিয়ার ছেলে মো. ইসমাইল (৩৫)।