দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের মুলাইদ গ্রামে নোমান শিল্পগ্রুপের প্রতিষ্ঠান ইসমাইল তৈরি পোশাক কারখানার বহুতল ভবনের দেয়ালে রং লাগানোর সময় রশি ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকেরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে ইব্রাহীম (২৫) ও কিশোরগঞ্জের হারুনের ছেলে খায়রুল ইসলাম (৩০)।শ্রীপুর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, শ্রমিকেরা ওই প্রতিষ্ঠানের ছয়তলা ভবনের দেয়ালে রশিতে ঝুলে রং লাগানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ রশি ছিঁড়ে মাটিতে পড়ে গেলে দুজনই গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁদের প্রথমে মাওনা চৌরাস্তার আল হেরা ক্লিনিক ও পরে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।