দুই সচিবসহ ১০৪ কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সচিবসহ জনপ্রশাসনের ১০৪ জন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এসব বদলি করে। বদলি করা কর্মকর্তাদের অধিকাংশই সম্প্রতি পদোন্নতি পেয়েছেন।
দুই সচিবের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলামকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে সমাজকল্যাণ সচিব নাছিমা বেগমকে। এ ছাড়া জনপ্রশাসনের ২৬ জন অতিরিক্ত সচিব, ৪৫ জন যুগ্ম সচিব ও ৩১ জন উপসচিব বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে।